সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :

৩ বছর পর ভারতে ফিরলেন প্রিয়াঙ্কা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: তিন বছর পর ভারতে ফিরলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে প্রথমবারের মতো মেয়ে মালতীকে নিয়ে নিজ দেশে ফিরেছেন তিনি। অনেকদিন পরে দেশে ফেরায় উচ্ছ্বসিত এ অভিনেত্রী। তাকে বিমানবন্দরে দেখে হইচই পড়ে যায় ভক্তদের মধ্য়ে। ভক্তদের সঙ্গে ছবিও তুলেছেন প্রিয়াঙ্কা। খবর হিন্দুস্তান টাইমসের।

ইনস্টাগ্রাম স্টোরিতে বিমানের বোর্ডিং পাসের ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, অবশেষে বাড়ি ফিরছি… দীর্ঘ তিন বছর পরে। কোভিড মহামারি শুরুর পরে এটি তার প্রথম ভারত সফর। করোনাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজেদের বাড়িতেই ছিলেন নিক-প্রিয়াঙ্কা।

ভারতের যোধপুরের উমেদ প্রাসাদে ২০১৮ সালের ডিসেম্বরে গাঁটছড়া বাঁধেন নিক -প্রিয়াঙ্কা। চলতি বছরের ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সান দিয়াগো শহরের একটি হাসপাতালে জন্ম হয় নিক-প্রিয়াঙ্কার মেয়ের। পরে ২২ জানুয়ারি সারোগেসির মাধ্যমে সন্তান গ্রহণের কথা ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে জানান তারা। এই দম্পতি তাদের প্রথম সন্তানের নাম রেখেছেন মালতি মেরি চোপড়া জোনাস।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102