শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট লুলাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১৫৬ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বিশ্ব শান্তির লক্ষ্যে একসঙ্গে কাজ করার পাশাপাশি দুই দেশের পারস্পরিক কল্যাণে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আগ্রহ ব্যক্ত করেছেন।

লুলা দ্য সিলভাকে পাঠানো এক চিঠিতে তিনি লিখেছেন, বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে অসাধারণ বিজয় লাভের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ব্রাজিল পারস্পরিক কল্যাণে বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে ব্যাপকভাবে সম্পৃক্ততার ফলে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক উপভোগ করছে।

তিনি বলেন, দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে বন্ধন সময়ের সাথে সাথে আরও গভীর হচ্ছে। দুই দেশের জনগণের স্বার্থে আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে আমি আপনার সঙ্গে কাজ করার জন্য আগ্রহী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একই সময়ে আমরা এই কঠিন সময়ে বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করতে পারি যখন আমরা মহামারির প্রভাব কাটিয়ে উঠছি এবং ইউক্রেন সংকটের প্রভাব মোকাবিলা করছি।

লুইস ইনাসিও লুলা দ্য সিলভার ব্যক্তিগত সুস্বাস্থ্য ও সুখ এবং ব্রাজিলের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন শেখ হাসিনা।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102