শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে নগদ টাকা সহ ২ মাদক ব্যবসায়ী আটক লেবার ও কনজারভেটিভ পার্টিকে ধরাশায়ী করে রিফর্ম ইউকের বিজয় খানাখন্দে ভরপুর শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়ক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শপথ শেষে যশোরে ফিরছেন সাবিরা সুলতানা মুন্নি সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে র‍্যলী অনুষ্ঠিত

বিশ্বের ৩টি দেশের মধ্যে উন্নয়ন বাস্তবায়নে বাংলাদেশ অন্যতম: প্রধানমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন

মোঃ শাহজাহান মিয়া,ঢাকা: টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে এগিয়ে থাকা বিশ্বের ৩টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম অবস্থানে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার আগে একটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচনকালে তিনি একথা বলেন।প্রধানমন্ত্রী মুজিববর্ষ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রকাশিত স্মারকগ্রন্থ ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে বঙ্গবন্ধু’র মোড়ক উন্মোচন করেন।শেখ হাসিনা বলেন, সরকারের বিভিন্ন কাজের ফল আজ আমরা এসডিজি বাস্তবায়নে বিশ্বের ৩টি দেশের মধ্যে অন্যতম অবস্থানে আছি। এটা আমাদের জন্য… বিশেষ করে করোনা ভাইরাসের কারণে যখন সারা বিশ্বের অর্থনীতি স্থবির সেই সময় বাংলাদেশ কিন্তু একদিকে করোনা ভাইরাস মোকাবিলা করা, মানুষকে সুরক্ষিত করা অপরদিকে অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল রাখার কাজ করেছে।তিনি বলেন, সবাই জীবনের ঝুঁকি নিয়ে দক্ষতার সঙ্গে কাজ করেছেন বলে এই অর্জন সম্ভব হয়েছে। তবে সামনে আমাদের আরো অনেক দূর যেতে হবে। সবচেয়ে ভালো লাগে সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয় আর সেটা বাস্তবায়নে সামরিক-অসামরিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, দলীয় নেতাকর্মীসহ দেশের জনগণ তা গ্রহণ করে ও বাস্তবায়নে এগিয়ে আসে।এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার সুপরিকল্পিতভাবে পদক্ষেপ নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের যে ঘোষণাপত্র, গঠনতন্ত্র ও নির্বাচনী ইশতেহার সেখানেও কিন্তু আমরা দেশের উন্নয়নের দিকে চিন্তা করেই বিভিন্ন পদক্ষেপের কথা ঘোষণা করেছি। এবং আমরা সেভাবেই সরকার গঠন করার পর থেকে কার্যকর পদক্ষেপ নিচ্ছি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102