বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় সংবাদদাতাঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সমাথ রায় (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চক্র রায় (৪০) নামে আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বটতলি হোসেনের ঘাট এলাকায় ভাউলাগঞ্জ-দেবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সমাথ রায়ের বাড়ি উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের খারিজা ভাজনী পঞ্চায়েত পাড়া গ্রামে। তিনি ওই গ্রামের সুভাস রায়ের ছেলে।আহত চক্র রায়ের বাড়ি একই এলাকায়।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দুপুরে সমাথ রায় প্রতিবেশী চক্র রায়কে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা একটি শাখা রাস্তা হতে দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ সড়কে উঠলে ভাউলাগঞ্জ থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস তাদেরকে সজোরে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে সেখানে সমাথ রায়ের শারিরীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করে। তবে শ্যামলী পরিবহনের চালক ও তার সহকারী পালিয়ে যান। দেবীগঞ্জ থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের সদস্যরা কোন অভিযোগ করলে আমরা আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102