রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

আয়ারল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৮৮ এই পর্যন্ত দেখেছেন

র্স্পোটস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রিসবেনের গ্যাবয়ে আয়ারল্যান্ডকে ৪২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ফলে ৪২ রানের জয়ের সাথে এ গ্রুপের পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে অস্ট্রেলিয়া।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি অস্ট্রেলিয়ার। তৃতীয় ওভারেই ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দারুণ শুরু এনে দেয় আয়ারল্যান্ড। অ্যারন ফিঞ্চ ওই ধাক্কা কাটিয়ে ওঠেন মিচেল মার্শকে নিয়ে। দ্বিতীয় উইকেটে এই জুটি ৩৪ বলে পঞ্চাশ পার করে। এরপর মার্শ ২২ বলে ২৮ রান করে আউট হন।

গ্লেন ম্যাক্সওয়েল রিভিউ নিয়ে জীবন পেয়েও ১৩ রানের বেশি করতে পারেননি। ফিফটি তুলে ৬৩ রান করে ফেরেন অস্ট্রেলিয়া অধিনায়ক। শেষদিকে স্টয়নিস ২৫ বলে ৩৫ রান করে ফিরলেও টিম ডেভিডের ১০ বলে ১৫ ও ম্যাথু ওয়েড সাত রান করলে নির্ধারিত ২০ ওভারে ১৭৯ রান করে বর্তমান চ্যাম্পিয়নরা।
আয়ারল্যান্ডের পক্ষে ব্যারি ম্যাকার্থি তিন উইকেট নেন ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২৫ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে শুরুতেই ছিটকে যায় আইরিশরা।
১৮ ওভার এক বলে ১৩৭ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। লোরকান টাকার ৪৮ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার পক্ষে কামিন্স, ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট পান। এছাড়া স্টয়নিসের শিকার একটি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102