রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

সচিব পর্যায়ে আবারও রদবদল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয় প্রতিবেদক: প্রশাসনের কয়েকটি মন্ত্রণালয়ে সচিব পর্যায়ে আবারও রদবদল করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ রদবদলের কথা জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব রদবদল করা হয়েছে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেনকে বদলে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব করা হয়েছে। এর আগে বৃহস্পতিবারের প্রজ্ঞাপনে পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হন মো. মেজবাহ উদ্দিন চৌধুরী।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মুশফিকুর রহমানকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সচিব হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সাতজনের রদবদল করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খানকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে বদলি করা হয়।

শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়। পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. মেজবাহ উদ্দিন চৌধুরী।

অন্যদিকে পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন তিনজন অতিরিক্ত সচিব। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) ফরিদ আহাম্মদকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আনিছুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে একই পদে রাখা হয়েছে।

এ ছাড়া জননিরাপত্তা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলমকে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব করা হয়।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102