

অর্থনৈতিক প্রতিবেদক: গত অর্থ বছরে আট হাজার ৫৭১ কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এক বছরে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৬২ দশমিক ৩২ শতাংশ বা তিন হাজার ২৯১টি। সংস্থাটির ২০২১-২২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগের অর্থ বছরে সন্দেহজনক লেনদেন হয়েছে পাঁচ হাজার ২৮০ কোটি টাকার।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত ওই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা জানিয়েছে সংস্থাটি। একই সময়ে বেড়েছে ই-কমার্স জালিয়াতি। তবে এই সময়ে ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে কর ফাঁকি বন্ধ করা সম্ভব হয়েছে।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম