বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লংমার্চের নারী সাংবাদিক নিহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২৪৪ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন এক নারী সাংবাদিক।

রবিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় লাহোরে নিহত ওই নারী সাংবাদিকের নাম সাদাফ নাঈম। দেশটির বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল ৫’-এ কর্মরত ছিলেন তিনি। খবর ডনের।

লংমার্চটি লাহোরের জিটি রোড থেকে পাঞ্জাবের কামোকে যাওয়ার পথে ওই দুর্ঘটনা ঘটে। লংমার্চের জন্য কন্টেইনার বসিয়ে বিশেষভাবে তৈরি গাড়ি থেকে সাদাফ পড়ে গেছিলেন। পরে তিনি কনটেইনারবাহী গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ হারান।

‘চ্যানেল ৫’ এর খবরে বলা হয়েছে, যে কন্টেইনার গাড়িতে ইমরান খান ছিলেন, সেখান থেকেই পড়ে যান সাদাফ। একই গাড়ির নিচে চাপা পড়েন তিনি। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কর্মসূচি শেষ করার ঘোষণা দেন পিটিআই চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102