রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

ভুলে যাচ্ছেন, মস্তিষ্কের যত্ন নিতে কী খাবেন?

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

লাইফস্টাইল ডেস্ক: ব্যস্ততার কারণে সব সময় সব কিছু মনে থাকে না। তবে ভুলে যাওয়ার ব্যাপার যদি ধারাবাহিক ভাবে চলতে থাকে, তা আশঙ্কার। অনেকেই এর জন্য বেশ কিছু উপায় গ্রহণ করেন। কেউ ফোনে অ্যালার্ম দিয়ে রাখেন। কেউ রিমাইন্ডার দেন। আবার কেউ ফোনে লিখে রাখেন। তবে চিকিৎসকরা জানাচ্ছেন, ৩০ বছরের পর থেকে এমন হতে থাকলে যন্ত্র-নির্ভর না হয়ে বরং ভিতর থেকে যত্ন নিন মস্তিষ্কের। প্রতিদিন পাতে রাখুন কয়েকটি খাবার।

ব্লু বেরি

রোগ-প্রতিরোধক ক্ষমতা বাড়াতে ব্লুবেরির মতো আর ফল হয় না। এতে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে। খিদে পেলে উল্টোপাল্টা খাবার খাওয়ার বদলে যদি স্বাস্থ্যকর কিছু বেছে নিতে চান, তা হলে অবশ্যই ব্লুবেরি রাখুন হাতের কাছে। এতে মস্তিষ্ক সচল রাখা এবং স্মৃতিশক্তি বাড়ানোর ক্ষমতাও রয়েছে। আর এর স্বাদও দারুণ।

কুমড়ার বীজ

কুমড়ার বীজে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন। চিন্তাভাবনা এবং স্মৃতিশক্তি বাড়ানোর জন্য এই পুষ্টিগুণ অত্যন্ত জরুরি। খুব বেশি মানসিক চাপ থাকলেও কুমড়ার বীজ নিয়মিত খেলে চাপমুক্ত হতে পারেন। সালাদ, ওটস্‌ বা তরকারিতে যেমন দিতে পারেন, আবার শুকনো খোলায় ভেজে খানিক লবন মাখিয়ে মুখ চালানোর জন্য ব্যবহার করতে পারেন এগুলি।

ডার্ক চকোলেট

মানসিক চাপ কমানো, অবসাদ দূর করা এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে ডার্ক চকোলেট। নিয়মিত এক টুকরো করে খাঁটি ডার্ক চকোলেট যদি রাতে খেতে পারেন, তা হলে উপকার পাবেন। এই জাতীয় চকোলেট বার্ধক্য আটকাতেও কার্যকর। সূত্র: আনন্দবাজার

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102