সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাতনিকে নিয়ে ভোট দিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৫৮ এই পর্যন্ত দেখেছেন

আর্ন্তজাতিক ডেস্ক: মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় সঙ্গে ছিলেন তার নাতনি। জানা গেছে, ওই নাতনি এই বছর প্রথম ভোটার হয়েছেন। এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে আগাম ভোট দিতে নিজের নির্বাচনী এলাকা ডেলাওয়্যারে যান বাইডেন। যদিও ছুটি কাটাতে প্রায়ই সেখানে ভ্রমণ করেন তিনি। এদিকে ভোটারদের আগাম ভোট দিতে উৎসাহ যোগাচ্ছে ডেমোক্রেটরা।

জো বাইডেন মধ্যবর্তী নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। এই নির্বাচানের মাধ্যমে আগামী দুই বছরের জন্য কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণ করা হবে। ভোট শেষ হওয়ার আগে পেনসিলভানিয়া, ফ্লোরিডা, নিউ মেক্সিকো ও মেরিল্যান্ডে প্রচারণা চালাবেন প্রেসিডেন্ট বাইডেন।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনগুলোতে প্রেসিডেন্টের দল সাধারণত ভালো করতে পারে না। বেসরকারি সংস্থা ‘দ্য অ্যামেরিকান প্রেসিডেন্সি প্রজেক্ট’-এর তথ্য বলছে, গত ২১টি মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্টের দল ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস’-এ মাত্র তিনবার আসন বাড়াতে পেরেছে। আর সিনেটে পেরেছে মাত্র পাঁচবার।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102