শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

জাতীয় সংসদে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৬৪ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন এবং ২০২২ সালের পঞ্চম অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রোববার অধিবেশনের শুরুতে সংসদ কার্যপ্রণালী বিধির ১২(১) ধারা অনুযায়ী এ মনোনয়ন দেন।

সভাপতিমণ্ডলীর সদস্যরা হচ্ছেন- উপাধ্যক্ষ আব্দুস শহীদ, মকবুল হোসেন, মনোয়ার হোসেন চৌধুরী, কাজী ফিরোজ রশিদ এবং সুবর্ণা মুস্তাফা।

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে নামের অগ্রবর্তিতা অনুযায়ী উপস্থিত সদস্য বৈঠকে সভাপতিত্ব করবেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102