সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পলক মুচ্ছাল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৬২ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছাল। তার হবু বর বলিউডের জনপ্রিয় গায়ক ও সুরকার মিঠুন। ‘আশিকি ২’-এর সুরের জুটি এবার ব্যক্তিগত জীবনেও জোট বাঁধতে চলেছেন। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, কিন্তু দুই তারকার ঘনিষ্ঠ মহল থেকে এমনটাই শোনা যাচ্ছে।

দুই সংগীতশিল্পী একসঙ্গে প্রথম কাজ করেন ‘আশিকি ২’ সিনেমাতে। সেই সিনেমায় অভিনয় করেছিলেন আদিত্য রায় কাপুর আর শ্রদ্ধা কাপুর। বক্স অফিসে সুপারহিট হয় সিনেমাটি। সিনেমাটির সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল এটির সুর ও সংগীত। অনেকের মতে, সিনেমাটি হিট হওয়ার পেছনে পলক ও মিথুনের ভূমিকাও ছিল দুর্দান্ত। এই দুই সুরেলা কণ্ঠীর জাদুতেই বুঁদ হয়েছিল গোটা বলিউড।

জানা গেছে, এই দুই শিল্পী পরস্পরকে চিনলেও তাদের বিয়েটা প্রেমজনিত নয়! বরং দুই শিল্পীর পরিবার এবং ঘনিষ্ঠরা মিলেই এ বিয়ের বিষয়ে কথা এগিয়েছেন। সেই হিসেবে একে পারিবারিক বিয়েও বলা যেতে পারে।

তবে শুধু ‘আশিকি ২’ নয়, ‘ট্র্যাফিক’ সিনেমাতেও একসঙ্গে কাজ করেছেন এই দুজন। দুজনের মধ্যে পরিচয় ছিল আগে থেকেই। কিন্তু বিষয়টি কখনো বিয়ে বা প্রেমের সম্পর্কের রূপ নেয়নি। তেমনটাই জানিয়েছেন দুই শিল্পীর ঘনিষ্ঠরা।

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, পলক ও মিঠুনের বিয়ে হবে ৬ নভেম্বর। হলুদ, মেহেদি ও সংগীতের অনুষ্ঠান শুরু হবে ৪ তারিখ থেকে। পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব ছাড়াও বলিউডের তারকারাও এ বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102