সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

তেঁতুলিয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

খাদেমুল ইলাম, তেঁতুলিয়াঃ ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা- সর্বত্র’ এই প্রতিপাদ্য নিয়ে তেঁতুলিয়ায় কমিউনিটি পুলিশং ডে ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় তেঁতুলিয়া মডেল থানায় কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় আয়োজন হয়। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সাঈদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী মন্ডল, টুরিস্ট পুলিশ পঞ্চগড় জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সিরাজুল ইসলাম, তেঁতুলিয়া মডেল থানার (ওসি তদন্ত) জাহেরুল ইসলাম। বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আনিসুর রহমান, সাবেক ইউপি সদস্য শ্রী হিরা কান্ত রায়, ইউনিয়নের আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরুল ইসলাম লালু, ইউপি সদস্য শাহাজান আলী।

এসময় আরো উপস্থিত ছিলেন ৭ নং দেবনগর ইউপি চেয়ারম্যান সোলাইমান আলী, মডেল থানার উপ পরিদর্শক এস আই রাশেল, এস আই আব্দুল লতিফ, এস আই তপন কুমার, এস আই দিনবন্ধু, এস আই মানিক, এ এস আই ফারুক, উপজেলার ৭ টি ইউনিয়নে কমিউনিউটি পুলিশিং এর সদস্যগণ, গন্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। কমিউনিটি পুলিশিং ডে
অনুষ্ঠান সুচীর মধ্যে ছিলো র‍্যালি আলোচনা সভা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102