সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১৮৯ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় সংবাদদাতাঃ পঞ্চগড়ের সদর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় আসাদুজ্জামান রাকিব (২৮) নামে এক শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের রজলি খালপাড়া এলাকায় পঞ্চগড়-আটোয়ারী সড়কে এই দূর্ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষানবিশ আইনজীবী আসাদুজ্জামান রাকিবের বাড়ি জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের বামনপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল জলিলের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় রাকিব জেলার আটোয়ারী উপজেলার বোনের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে তেঁতুলিয়া উপজেলার ভজনপুরের বাসায় ফিরছিলেন। এসময় তিনি উপজেলার মাগুড়া ইউনিয়নের রজলি খালপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আটোয়ারীগামী একটি ট্রাক্টর তাকে সজোড়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। পরে পথিমধ্যেই তার মৃত্যু হয়। এদিকে ঘটনার পরপরই চালক ঘাতক ট্রাক্টরটি নিয়ে পালিয়ে গেছেন।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হ্যামলেট বর্মন ট্রাক্টরের ধাক্কায় এক শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক্টরটি সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় অভিযোগ পাননি বলে জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102