শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মা ইলিশ রক্ষায় ছাড় নেই: আইজিপি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, মা ইলিশ রক্ষায় কোনও ছাড় নেই। নৌ পুলিশ মা ইলিশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে সরকারি নির্দেশনা যথাযথভাবে পালনে কাজ করছে।

শুক্রবার দুপুরে চাঁদপুরে জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে নৌ পুলিশের অভিযান পরিদর্শনকালে অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় সভায় আইজিপি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার ঘোষিত নিষিদ্ধকালীন ২২ দিন যাতে কেউ মা ইলিশ শিকার করতে না পারে সেজন্য নৌ পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযানের শেষ দিনেও নৌ পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে।

এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নৌ পুলিশ মা ইলিশ সংরক্ষণ অভিযানে এ পর্যন্ত ১৩৮ কোটি ১৯ লাখ মিটার জাল ও ৪৪ হাজার ৪৪৮ কেজি মাছ আটক এবং ৩ হাজার ৫৮২ জন আসামি গ্রেপ্তার করেছে। গত ৭ অক্টোবর হতে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে। যা শুক্রবার মধ্যরাতে শেষ হবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102