রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

নিউপোর্ট যুবলীগের উদৌগে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকিরকে সংবর্ধণা প্রদান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন
লিমন ইসলামঃ বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বৃটেনের  ওয়েলসের বিভিন্ন শহর থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মীদের  সতস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে ফুলেল শুভেচ্ছা ও  আন্তরিকতার মাধ্যমে যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ নিউপোর্ট শাখার পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সাধারন সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মানবসম্পদ উপকমিটির অন্যতম সদস্য, বৃহত্তর সিলেট বাসীর গৌরব ও গর্বের প্রতীক নবপ্রজন্মের অহংকার এস এম জাকির হোসাইনের সম্মানে এক সংবর্ধণা অনুষ্ঠান ও ডিনারপার্টি  গত সোমবার  নিউপোর্টের  ত্রি – মোগলে সফলভাবে সম্পন্ন হয়েছে।
নিউপোর্ট যুবলীগের  ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা শাহ শাফি কাদির এর সভাপতিত্বে এবং নিউপোর্ট যুবলীগের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা ফখরুল ইসলাম ও যুগ্ম  সম্পাদক  যুবনেতা রুহুল আমিন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পোগ্রামে প্রধান অতিথি ছিলেন নিউপোর্ট  আওয়ামীলীগের  প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ তাহির উল্লাহ।  প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি প্রাক্তন  ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর।
সংবর্ধিত অতিথি ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউপোর্ট  আওয়ামীলীগের  সাধারন সম্পাদক ভিপি আব্দুল হান্নান, সোয়ানসী আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুর রহমান রানা, সাধারন সম্পাদক আব্দুর রহমান মনা, ৭০ দশকের মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা মাহতাব উদ্দিন সাচ্চু,  নিউপোর্ট যুবলীগের সাবেক  সভাপতি মুহিবুর রহমান মুহিব, কাডিফ যুবলীগের সহ সভাপতি  রকিবুর রহমান, সোয়ানসী যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, বৃস্টল ওয়েস্ট যুবলীগের সাধারণ সম্পাদক বদরুল আলম লিটন, নিউপোর্ট যুবলীগের সহ সভাপতি আব্দুর রুউফ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনহার মিয়া,  সাংগঠনিক সম্পাদক সিতাব আলী,
ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল মনসুর,  সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার শাওন, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম লিমন ও জুড়ি ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা এম আর রহমান রাজিব, নজরুল ইসলাম, ফয়সল রহমান ও  হোসেন আহমদ  সহ বিভিন্ন শহর থেকে আগত আওয়ামী লীগ যুবলীগ ও  প্রাক্তন ছাত্রনেতারা বক্তব্য রাখেন।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা শাহীন আহমেদ
সংবর্ধিত অতিথি  বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সাধারন সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মানবসম্পদ উপকমিটির অন্যতম সদস্য, এস এম জাকির হোসাইন বলেন গুজব আর গুঞ্জনের ডালপালা ছড়িয়ে পড়ছে বাংলাদেশের রাজনীতিতে এমনকি প্রবাসের মাটিতে,
 নির্বাচনকে সামনে রেখে দেশের বিরুদ্ধে  আবার ও নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রবাসে ও ছড়ানো হচ্ছে মিথ্যাচার,
আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সব মিথ্যাচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
 মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করে বাংলাদেশের উন্নয়ন ও সফলতার প্রজেটিভ দিক গুলো মিডিয়ার মাধ্যমে তুলে ধরার জন্য প্রবাসীদের আর ও বলিষ্ঠ ভৃমিকা রাখার আহবান জানিয়েছেন।
সংবর্ধিত অতিথি এস এম জাকির অনেক বক্তাদের দাবীর প্রতি সম্মান জানিয়ে বলেন মৌলভীবাজারে  একটি সরকারি  মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ব বিদ্যালয় নিয়ে আমি ও
 মকিস মনসুর ভাই সহ  আমাদের মন্ত্রী ও  এমপি ও আমরা সবাই  এই ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছি, এ ব্যাপারে আপনাদেরকে ও আর ও  ভৃমিকা রাখতে হবে বলে উল্লেখ করে তিনি মৌলভীবাজারে  একটি সরকারি  মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ব বিদ্যালয় প্রদানের জন্য মানণীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।
অনুষ্ঠান চলাকালে আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ  ও ওয়েলস  ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন এর পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এবং ওয়েলস আওয়ামী যুবলীগের ঐতিহাসিক প্রকাশনা
হৃদয়ে বঙ্গবন্ধু ম্যাগাজিন ও ইউনিটি অব মৌলভীবাজার এর ঐক্যের বন্ধন ম্যাগাজিন  প্রদান করা হয়েছে।।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102