মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপঃ মালদ্বীপে প্রবাসীদের পক্ষথেকে সংবর্ধনা পেলেন সাফজয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন । বুধবার (২৬ অক্টোবর) ভিউ কন্সট্রাকশন প্রাইভেট লিমিটেড এর উদ্যোগে মালদ্বীপ প্রবাসী বাংলাদেশী দের পক্ষথেকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
মালদ্বীপ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের জাতীয় ফুটবল দলের কোচ আলী সুজান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাতবর, মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স এর আহমেদ ইব্রাহীম, সার্জেন্ট নিছাম আহমেদ, মালদ্বীপ ক্রিকেট দলের বাংলাদেশি কোচ ফাতেমা তুজ জোহরা, বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি ফুটবলার মাতসুসিমা সুমাইয়া। মালদ্বীপের নারী ফুটবল লিগ ধিবেহি সিফাইং ক্লাবের অধিনায়ক জাহিয়া। ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফার মালদ্বীপ এর লোকাল ডাইরেক্টর হান্নান খান কবির, মালদ্বীপ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম রিন্টু।
সাবিনা তার বক্তব্যে বলেন, মাঠে যখন অনুশীলন করি মাঝে মধ্যে মনে হয় খেলা থেকে অবসরে যাই। আমাদের অর্জনে দেশের মানুষ যে পরিমান আনন্দ পেয়েছে, এবং আপনারা যে ভাবে প্রবাসের মাটিতে ও ভালোবাসা দিচ্ছেন। তখন মনে হয় আমাদের দেশের জন্য আরও অনেক কিছু করার বাকী আছে। মানুষের যে ভালোবাসা আমরা পেয়েছি, তাতে আমাদের আর পিছনে ফেরার সুযোগ নেই। এখন আমাদের লক্ষ্য আরও বড়।’ প্রবাসী বাংলাদেশী দের পক্ষথেকে এমন সংবর্ধনার আয়োজন করায় সাবিনা ও ফাতেমা সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রদান করেন।
মালদ্বীপ প্রবাসী সোশ্যাল ওয়ার্কার এসোসিয়েশনের সভাপতি জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে, প্রবাসীদের পক্ষথেকে বক্তব্য প্রদান করেন। দুলাল মাতবর, গাজী সাদেক, শাহজালাল শিকদার।নারী ফুটবলারদের সাফ জয়ের ভেতর দিয়ে বাংলাদেশকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য সাবিনা খাতুন ও তার দলকে মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি দেরকে নিয়ে গঠিত ফুটবল টিম এর অধিনায়ক ও খেলোয়াড় বৃন্দ সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
সবশেষে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে নিয়ে কেক কেটে সাবিনার জম্মদিন উদযাপন করেন প্রবাসী বাংলাদেশীরা এবং মধ্যাহ্নভোজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।