রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

মৌলভাবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন এর বার্ষিক এজিএম অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১৯৪ এই পর্যন্ত দেখেছেন

দেওয়ান রফিকুল হায়দারঃ মৌলভী বাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন (মিড এন্ড ওয়েষ্ট গ্লামারগণ ইউ কে) এর বার্ষিক এজিএম সোয়ানসী শহরের ৭৩-৭৪ সেন্ট হেলেন্স রোডস্থ ’রৌজ ইন্ডিনি’ (ইন্ডিয়ান রেষ্টুরেন্ট)-এ অনুষ্ঠিত হয়েছে। এজিএম-এ মৌলভী বাজারের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক অধিবাসী অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য যে, ২০১৮ সালের জানুয়ারী মাসে অনুষ্ঠিত এজিএম এর পর করোনার ভয়াবহ পরিস্থিতি শুরু হওয়ার কারণে আর কোন এজিএম করা সম্ভব হয়নি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ ভাবে অনুকুলে আসার পর সমিতির কার্য্যকলাপ আবার শুরু করে সমিতিকে তার কাঙ্খিত লক্ষ্যে পৌছানোর পরিকল্পনা নিয়ে এজিএম করার জন্য এক সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়। উক্ত সিদ্ধান্ত মোতাবেক অনুষ্ঠিত হয় এই এজিএম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল কাদির। অনুষ্ঠান পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক জনাব খন্দকার আব্দুল ওয়াহিদ (সারোয়ার)। সভায় বিগত দিনের আয় ব্যয়ের হিসাব প্রদান করেন ট্রেজারার জনাব সমছু মিয়া।

আব্দুল ওয়াহিদ (সারোয়ার) এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয়। সভাপতি জনাব আব্দুল কাদিরের উদ্বোধনী বক্তব্যের পরপরই ট্রেজারার জনাব সমছু মিয়া করোনার কারণে এসোসিয়েশনের কার্য্যকলাপ দীর্ঘ দিন বন্ধ থাকার কারণে কোন অনুষ্ঠান অথবা সদস্যদের কাছ থেকে চাঁদা তুলা সম্ভব হয়নি বলে দু:খ প্রকাশ করেন। তিনি এজিএম-এর দিন পর্য্যন্ত তাঁর হাতে আসা ব্যাঙ্ক স্টেটমেন্ট সহ প্রাপ্য নগদ অর্থের আয়-ব্যয়ের হিসাব সবার সামনে তুলে ধরেন ও তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।  উপস্থিত সদস্যদের মধ্য থেকে এসোসিয়েশনের কার্য্যক্রমের বিভিন্ন বিষয়র উপর প্রশ্ন করা হলে, কার্য্যকরী কমিটির সদস্য জনাব কামরুল হাসান এলিন তাদের প্রশ্নের সন্তোষজনক উত্তর প্রদান করেন।

আলোচনায় অংশ গ্রহণ করেন সৈয়দ আছিয়াদ আলী, মো: খালিক মিয়া, আব্দুল লতিফ কয়ছর, মিশপাক মিয়া, আব্দুর রহমান মনা, আনছার মিয়া, কামরুল হাসান এলিন, আজম মিয়া ও হারুন মিয়া প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা সদস্য সংখ্যা বাড়ানো এবং যুব সমাজকে এসোসিয়েশনের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের উদ্দেশ্য সমন্ধে  আয়োজকরা বলেন, সংগঠনের মাধ্যমে আমাদের সংস্কৃতি এবং কৃষ্টিকে ভবিষ্যত প্রজন্মের সামনে তুলে ধরা এবং এই সংগঠনকে একটি বৃহত্তর ও মর্য্যাদাপূর্ণ একটি সংগঠনে পরিণত করা।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সৈয়দ আছিয়াদ আলী, মো: খালিক মিয়া, আব্দুল লতিফ (কয়ছর), আব্দুর রহমান পারভেজ। এছাড়াও উপস্থিত ছিলেন কার্য্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ সহ কমিটির অন্যান্য সদবৃন্দ।

অনুষ্ঠান শেষে রৌজ ইন্ডিনি (ইন্ডিয়ান রেষ্টুরেন্ট)র পক্ষ থেকে অতিথিদের মুখরোচক খাবার পরিবেশন করার জন্য তাদেরকে সবাই ধন্যবাদ জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102