শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৫ অক্টোবর) ব্রিটিশ প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা এক চিঠিতে এ অভিনন্দন জানান তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে যুক্তরাজ্য ও নর্দার্ন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

প্রধানমন্ত্রী চিঠিতে প্রধানমন্ত্রী হিসেবে সুনাকের সফলতা কামনা করেন। যুক্তরাজ্য ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের কথাও উল্লেখ করে তিনি বলেন, চলতি বছর কমনওয়েলথ দেশগুলোর মধ্যকার বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন করেছি আমরা। আমরা আশা করি, রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্বের দিক দিয়ে ভবিষ্যতেও এ বন্ধুত্ব অব্যাহত থাকবে।

 

 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102