শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

আইজিপির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১৭৬ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এসে সাক্ষাৎ করেন জাপান রাষ্ট্রদূত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান।

এতে বলা হয়, আইজিপি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিরাজমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন- পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) মো. আতিকুল ইসলাম ও জাপান দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102