শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় মোকাবিলায় সতর্ক থাকতে পুলিশকে আইজিপির নির্দেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় সতর্ক থাকার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সোমবার (২৪ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সব রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের কমিশনার, বিশেষায়িত নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও উপকূলবর্তী জেলার পুলিশ সুপারদের সঙ্গে আয়োজিত এক ভার্চুয়াল সভায় এ নির্দেশ দেন আইজিপি।

আইজিপি বলেন, দুর্যোগকালে আশ্রয়কেন্দ্র, গুরুত্বপূর্ণ কার্যালয় ও স্থাপনাসমূহের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঘূর্ণিঝড় পরবর্তীসময়ে উদ্ধারকারী দল, অ্যাম্বুলেন্স, জরুরি ওষুধ, ত্রাণ সামগ্রী ইত্যাদি দ্রুত গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নিতে হবে।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে পুলিশ প্রধান বলেন, ঘূর্ণিঝড়ের কবল থেকে নিজেদের জীবন, পুলিশের স্থাপনা, অস্ত্র-গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম রক্ষা করতে হবে। পাশাপাশি জনগণের জানমাল রক্ষাসহ তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এদিকে, ঘূর্ণিঝড়ের আভাস পেয়ে পুলিশের উদ্যোগে এরই মধ্যে উপকূলবর্তী এলাকার জনসাধারণকে অশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে এবং অন্যান্যদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়ে মাইকিং অব্যাহত রয়েছে।

ঘূর্ণিঝড় সিত্রাং সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য পুলিশ হেডকোয়ার্টার্সে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

সভায় পুলিশ হেডকোয়ার্টার্স থে্কে অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, মো. কামরুল আহসান, মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি মো. মাজহারুল ইসলাম এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102