

খাদেমুল ইসলাম, পঞ্চগড়: সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব কালি পুজা উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দর ২ দিনের জন্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি ছুটির কারণে দেশের একমাত্র স্থলবন্দর (বাংলাদেশ,ভারত,নেপাল ও ভূটান) বাংলাবান্ধা-ফুলবাড়ি বন্দর দিয়ে সোমবার ২৪ অক্টোবর সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।
তবে বাংলাবান্ধা স্থলবন্দর কার্যক্রম ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জনাগেছে । আগামী ২৬শে অক্টোবর সকাল থেকে এ পথে আমদানি-রফতানি বাণিজ্য চলবে বলে বন্দর সংশ্লিষ্টরা জানান।
এব্যাপার ভারতের ফুলবাড়ি সিএন্ডএফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক জমির বাদশার স্বাক্ষরিত এক চিঠিতে কালি, পুজা উপলক্ষে ভারতে সরকারী ছুটি থাকায় বন্দরের সব কাজকর্ম বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়। পূজা উপলক্ষে ট্রাক চালকরাও ট্রাক চালাতে চান না। সে কারণে কোন পণ্য আনা নেওয়া হবে না।আমদানী রপ্তানি বন্ধ থাকবে।
বাংলাবান্ধা সিএন্ড এফ আমদানি রফতানিকারক গ্রুপের
সভাপতি আব্দুল লতিফ তারিন ও সম্পাদক ইউপি চেয়ারম্যান খুদরতি খুদা মিলন কালি পূজা উপলক্ষ্যে সোমবার থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে জানান,
ভারতীয় সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশন থেকে আমাদের এটি আগেই জানিয়ে দিয়েছেন।
বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টম ও বন্দরে কাজকর্ম স্বাভাবিক থাকার বিষয়টি জানিছেন।