বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

আকাশজুড়ে মেঘ তবু ছন্দে মেতেছে সংস্কৃতিপ্রেমীরা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২৩৭ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: আকাশজুড়ে মেঘ আর রোদ্দুরের লুকোচুরি ছিল দেখার মতোই। কখনও ঝরেছে গুড়ি গুড়ি বৃষ্টিও। এমন ছন্নছাড়া পরিবেশেও উৎসবের রঙ এতোটুকু ফিকে হয়নি বরং মুখর ছিল। সংস্কৃতি প্রেমীরা বৃষ্টিকে বুড়ো আঙুল দেখিয়ে ছন্দে মেতেছে, উৎসবের আনন্দে হেসেছে।

রবিবার (২৩ অক্টোবর) গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসবের তৃতীয় দিন উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠান শুরু হয় বিকাল সাড়ে চারটায়। নৃত্য, সংগীত, পথনাটক, আবৃত্তি ও শিশু-কিশোর পরিবেশনার মধ্য দিয়ে এদিন শিল্পকলা প্রাঙ্গন ছিল জমজমাট।

শিল্পকলার সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে দর্শনীর বিনিময়ে অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যায়। এতে কল্পরূপ পরিবেশন করেছে আবৃত্তি প্রযোজনা লক্ষী, নিবেদন পরিবেশন করেছে সঙ্গীত শ্রীকৃষ্ণের বিলাপ।

জাতীয় নাট্যশালায় সন্ধ্যায় স্পন্দন এর প্রযোজনা নৃত্যনাট্য চন্ডালিকা পরিবেশিত হয়। পরীক্ষণ থিয়েটার হলে সংলাপ গ্রুপ থিয়েটারের নাটক বোধ নাটক পরিবেশিত হয়। স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যায় পরিবেশিত হয় রঙ্গপীঠ এর নাটক মহেশ।

স্পন্দন এর প্রযোজনায় নৃত্যনাট্য চন্ডালিকা

এছাড়া ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চায়ণ হয় পদাতিক নাট্য সংসদ টিএসসি’র নাটক পাকে বিপাকে।

সোমবার মুক্তমঞ্চে পথনাটক পরিবেশন করবে বৃত্ত নাট্যদল। শিশু সংগঠনের পরিবেশনার মধ্যে রয়েছে মন্দিরা সাংস্কৃতিক পাঠশালা ও সন্ধান শিশু দল। দলীয় আবৃত্তি পরিবেশন করবে উদীচী কেন্দ্রীয় আবৃত্তি বিভাগ। দলীয় সংগীত পরিবেশন করবে সমস্বর। দলীয় নৃত্য পরিবেশন করবে আঙ্গীকাম। একক সংগীত পরিবেশন করবেন অলোক দাশগুপ্ত, মফিজুর রহমান বিরহী, রাজিয়া মুন্নি। একক আবৃত্তি পরিবেশন করবেন ইলা রহমান, এ,কে,এম, সামসুদ্দোহা, সুমন জামান।

এছাড়া বিভিন্ন মিলনায়তনে দর্শনীর বিনিময়ে পরিবেশিত হবে বিভিন্ন দলের নাটক।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102