বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

পদ্মায় “বাংলা লিভার ককাস (বা‌লিকা)” এর বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২৪৫ এই পর্যন্ত দেখেছেন

শ‌হিদুল ইসলামঃ শনিবার (২২ অক্টোবর) বাংলা ভাষাভাষী লিভার বিশেষজ্ঞ ও লিভার চিকিৎসায় আগ্রহী বিশেষজ্ঞদের মধ্যে পারস্পরিক ও বৈজ্ঞানিক সহযোগীতা সুদৃঢ় ও সম্প্রসারিত করার লক্ষ্যে ফোরাম ফর দ্যা স্টাডি অব লিভার ডিজিজেজ বাংলাদেশ এর আয়োজনে “বাংলা লিভার ককাস (বালিকা)”-এর প্রথম বৈজ্ঞানিক সম্মেলন পদ্মা সেতু সংলগ্ন হক কিচেন এন্ড রেসিডেন্সিতে অনুষ্ঠিত হয়েছে।

বালিকার সমন্বয়ক ও ফোরামের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটেলজি ডিভিশনের প্রধান অধ্যাপক মামুন আল মাহতাবের সভাপতিত্বে সম্মেলনটিতে বাংলাদেশ ও ভারতের ১০০ জন লিভার বিশেষজ্ঞগণ যোগদান করেন।

এ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী প্রদান করেন। তিনি তার বাণীতে বাংলাদেশের লিভার বিশেষজ্ঞদের ভূয়ষী প্রশংসা করে বলেন, “বাংলাদেশের লিভার বিশেষজ্ঞগণ লিভার রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রশংসনীয় ভূমিকা পালন করছেন। আমাদের লিভার বিশেষজ্ঞরা হেপাটাইটিস বি আক্রান্ত রোগীদের চিকিৎসায় ন্যাসভ্যাক নামক নতুন ওষুধের যৌথ উদ্ভাবন করেছেন। দুরারোগ্য হেপাটাইটিস-সি এর ব্যয়বহুল চিকিৎসা সরকারিভাবে বিনামূল্যে করা হচ্ছে। দেশের লিভার বিশেষজ্ঞগণ লিভার রোগীদের চিকিৎসায় স্টেম সেলসহ নতুন নতুন চিকিৎসা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রোগীদের সেবায় অবদান রাখছেন।

বর্তমান আওয়ামী লীগ সরকার নতুন নতুন চিকিৎসা প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে সব ধরণের সহযোগিতা অব্যাহত রাখবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্যখাতে রূপকল্প-২০৪১ বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ গড়ে তুলবো- ইনশাআল্লাহ।”

পদ্মায় বালিকার এই সম্মেলনে ভারত থেকে অধ্যাপক বি ডি গোস্বামী, প্রাক্তন বিভাগীয় প্রধান, গ্যাস্ট্রোএন্টারোলজি, গৌহাটি মেডিকেল কলেজ, অধ্যাপক আলকা দেশপান্ডে, ডীন, ইন্ডিয়ান কলেজ অব ফিজিশিয়ান, অধ্যাপক প্রদীপ ভৌমিক, মেডিসিন, আগরতলা সরকারী মেডিকেল কলেজ, অধ্যাপক নন্দিনী চ্যাটার্জি, মেডিসিন, আই.পি.জি.এম.ই.আর ও এস.এস.কে.এম হাসপাতাল, কলকাতা ডা. অমিত কালওয়ার, সহযোগী অধ্যাপক, মেডিসিন, শিলচর মেডিকেল কলেজ ডা. এলিনা পেট্রুখিনা, গৌহাটি৷ এবং মন্তোষ দে, সি.ই.ও, সানাটা হেলথ কেয়ার যোগদান করেন।

বাংলাদেশে থেকে অন্যান্য লিভার বিশেষজ্ঞদের মধ্যে যোগদান করেন অধ্যাপক ডা. সেলিমুর রহমান, প্রেসিডেন্ট এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব লিভার ডিজিজেজ বাংলাদেশ, ডা. কুতুব উদ্দিন মল্লিক, ডীন শেখ হাসিনা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়, ডা. এম এ রহিম, সহযোগী অধ্যাপক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ডা. মোঃ ফজল করিম, সহযোগী অধ্যাপক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ডা. জাহাঙ্গীর আলম সরকার, সহযোগী অধ্যাপক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ডা. প্রভাত কুমার পোদ্দার, সহযোগী অধ্যাপক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ডা. শেখ মোহাম্মদ নুর-ই-আলম ডিউ, সহযোগী অধ্যাপক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ডা. আশরাফুল আলম, বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ, ডা. শওকত হোসেন রোমেল, সহকারী অধ্যাপক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ডা. রোকসানা বেগম, সহকারী অধ্যাপক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ডা. আবুল হায়াত মানিক, লিভার বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হেলাল উদ্দিন, ডিরেক্টর, ফোরাম ফর দ্যা স্টাডি অব লিভার ডিজিজেজ বাংলাদেশ, ডা. কাকন নাগ, সি.ই.ও, গ্লোব বায়োটেক, ডা. নাজনীন সুলতানা, সি.এস.ও গ্লোব বায়োটেক, ডা. মোঃ মহিউদ্দিন, সিনিয়র ম্যানেজার গ্লোব বায়োটেক এবং দেবাশীষ সাহা, ডেপুটি সেলস ম্যানেজার  বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

উল্লেখ্য, অনুষ্ঠানে লিভার ক্যান্সার এওয়ারন্যাস মানথ উপলক্ষে লিভার ক্যান্সারের চিকিৎসায় ওরাল কেমোথেরাপি নিয়ে আলোচনা করেন অধ্যাপক প্রদীপ ভৌমিক, মেডিসিন, আগরতলা সরকারী মেডিকেল কলেজ। লিভার ক্যান্সার চিকিৎসার সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি ইমিউন চেক পয়েন্ট ইনহিবিটর নিয়ে আলোচনা করেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল), ডিভিশনাল হেড, ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ। বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড অনুষ্ঠানটিতে সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102