

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল প্রকল্পের আওতায় সোলার স্টিক লাইট স্থাপনে দুই কোটি টাকার দরপত্রের আলোচিত ঘটনায় সাংবাদিকদের সাথে শনিবার (২২অক্টোবর) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরমেয়র মোস্তাফিজুর রহমান মতবিনমিয় সভার আয়োজন করেন।
গত ৬ই সেপ্টম্বর স্হানীয় ঠাপৌর কর্তৃপক্ষ ২১ অক্টোবর ২০২২ তারিখে ৯৬৫ নাম্বার স্মারকে ০২/ ২০২২-২৩ নং দরপত্র ডিপিতে ৩ জিপি (OTM) পদ্ধতি উল্লেখ্য থাকায় অএ দরপত্র টি বাতিল করা হয় বলে মতবিনিময় সভায় বিষয়টি উল্লেখ্য করেন পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজ রহমান।
এ উপলক্ষে পৌর কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে সতবিনিময় সভায় তিনি বলেন, স্থানীয় কয়েকজন ঠিকাদার উক্ত দরপত্রকে কেন্দ্র করে দরপত্রটির সিডিউল ক্রয়ের তারিখ পরিবর্তনের জন্য ৬ সেপ্টেম্বর ইউএনও এবং স্থানীয় সরকার শাখা ঠাকুরগাঁও উপ-পরিচালক বরাবর আবেদন করেন। অথচ আজকে দেখা গেল কোন স্থানীয় ঠিকাদার দরপত্র দাখিল করেননি।
মেয়র আক্ষেপ করে আরো বলেন, যে ঠিকাদাররা আমাকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছিল অথচ আজ তাদের দরপত্র ক্রয়ের যোগ্যতা না থাকায় কেউ দরপত্র ক্রয় করতে পারেননি। শুধুমাত্র কতিপয় ঠিকাদার আমার দল, পৌরসভা ও সরকারের ভাবমূর্তিক্ষুন্ন এবং আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য গনমাধ্যমে অপপ্রচার চালিয়েছিলেন। যা অত্যান্ত দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।
পৌর অফিস সূত্রে জানাযায়, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল প্রকল্পের আওতায় সোলার স্টিক লাইট স্থাপনের জন্য পৌরসভার সহকারি প্রকৌশলী এসএম জাবেদ আলী স্বাক্ষরিত গত ২৫ সেপ্টম্বর সংশোধিত টেন্ডার নোটিশ (ওটিএম)এর মাধ্যমে দরপত্র আহ্বান করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। কাজটি পেতে– এম/এস এম এম ট্রেডার্স, এম/এস এইম পাউয়ার, ইনারজিয়ন বাংলাদেশ লিঃ,এম/এস এসএস ট্রেডার্স নামের ৪টি ঠিকাদারী প্রতিষ্ঠান দরপত্র দাখিল করেছেন। কিন্তু স্থানীয় কোন ঠিকাদার দরপত্র দাখিল করেনি।
প্রসঙ্গত: রাণীশংকৈল পৌরসভার জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল প্রকল্পের আওতায় সোলার স্টিক লাইট স্থাপনের কাজটির দরপত্রে ওটিএম এর পরিবর্তে এলটিএম হিসেবে পত্রিকায় প্রকাশিত হওয়ায় ক্রুটিজনিত কারণে।পৌর কর্তৃপক্ষ ২১ অক্টোবর ২০২২ তারিখে ৯৬৫ নাম্বার স্মারকে ০২/ ২০২২-২৩ নং দরপত্র ডিপিতে ৩ জিপি (OTM) পদ্ধতি উল্লেখ্য থাকায় অএ দরপত্র টি বাতিল করেন।