

পঞ্চগড় সংবাদদাতাঃ পঞ্চগড়ে রবিবার (২৩ অক্টোবর) দুপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’’ এর আওতায় জেলা প্রশাসন, পঞ্চগড় ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলার সদর উপজেলার তেঁতুলিয়া রোডের পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অভিযান চালিয়ে ০১(এক) টি বাস ও ০২(দুই) টি ট্রাক এর ড্রাইভারকে মোট ৩,০০০/-(তিন হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী ৫(পাঁচ) টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
জেলা প্রশাসন, পঞ্চগড় এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল-আল-মামুন কাওসার শেখ, মো: আশরাফুল ইসলাম ও সায়েদা খানম লিজা অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
পঞ্চগড় জেলা পুলিশ এর একদল সদস্য অভিযান পরিচালনায় তাদেরকে সহযোগিতা করেন।