সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ট্রলিচালকের গলাকাটা মৃতদেহ উদ্ধার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় একটি আমবাগান থেকে বদরুল ইসলাম(৩৫) নামে এক ট্রলিচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ হুমায়ুন নামের একজনকে জিজ্ঞাসাবাদের
জন্য আটক করেছেন।

রোববার সকালে উপজেলার চাপোর এলাকায় একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন।

নিহত বদরুল ইসলাম পীরগঞ্জ উপজেলার উত্তর মালঞ্চা কাটাবাড়ি এলাকার সফিজুল ইসলামের পুত্র। পেশায় তিনি ট্রাকচালক ছিলেন। এদিকে নিহতের পরিবারের দাবি স্থানীয় উপজেলার মল্লিকপুর মালিপাড়ার হুমায়ুন কবির নামের এক ব্যক্তি হত্যার হুমকি দিয়েছিলেন বদরুলকে।

পুলিশ জানায়, শনিবার রাত ১১টা পর্যন্ত পরিবারের লোকজনের সাথে বদরুলের মোবাইলে যোগাযোগ ছিল। রাতে সে আর বাড়ি ফেরেনি। সকালে চাপোর চৌরাস্তার পাশে ওয়াযেদ মাস্টারের আমবাগানে তার লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। তবে তাকে খুন করে মরদেহ আমবাগানে ফেলে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে বলেও যানান পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ও এডিশনাল এসপি রাজিয়া সুলতানা ও সিআইডি‘র একটি টিম।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102