রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

অস্ট্রেলিয়াকে ২০১ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। অস্ট্রেলিয়ার বোলারদের তুলোধুনে করে অ্যালেন মাত্র ১৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪২ রান করে ফিরলেও কনওয়ে শেষ বল পর্যন্ত ছিলেন অপরাজিত। ৫৮ বলে ৭ চার ও ২ ছক্কায় তার খেলা অপরাজিত ৯২ রানের ইনিংসে ভর করে ৩ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করেছে নিউ জিল্যান্ড। জিততে অস্ট্রেলিয়াকে করতে হবে ২০১ রান।

অ্যালেন ও কনওয়ে ঝড়ে ৪ ওভারেই ৫৬ রান তুলে ফেলে কিউইরা। এই রানে জস হ্যাজলেউডের বলে বোল্ড হন অ্যালেন। এরপর কনওয়ে ও কেন উইলিয়ামসন দলীয় সংগ্রহকে টেনে নেন ১২৩ রান পর্যন্ত। তাও মাত্র ১৩ ওভারে। এই রানে অ্যাডাম জাম্পার বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন উইলিয়ামসন। ১ চার ও ১ ছক্কায় ২৩ রান করেন তিনি।

এরপর গ্লেন ফিলিপসকে নিয়ে দলীয় সংগ্রহকে টানতে থাকেন কনওয়ে। ১৬তম ওভারের শেষ বলে ফিলিপস ফেরেন হ্যাজলেউডের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে ১২ রান করে। নিউ জিল্যান্ডের দলীয় সংগ্রহ তখন ছিল ১৫২ রান। এরপর জিমি নিশাম ও কনওয়ে অবিচ্ছিন্ন থেকে দলীয় সংগ্রহকে বরাবর ২০০ করে মাঠ ছাড়েন। কনওয়ের সঙ্গে ২ ছক্কায় ১৩ বলে ২৬ রানে অপরাজিত থাকেন নিশাম।

অ্যালেন-কনওয়ের ঝড়ে অস্ট্রেলিয়ার বোলাররা ছিলেন ব্যয়বহুল। মিচেল স্টার্ক ৪ ওভারে ৩৬ রান, প্যাট কামিন্স ৪ ওভারে ৪৬ রান, মার্কাস স্টয়েনিস ৪ ওভারে ৩৮ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। ২ উইকেট নেওয়া হ্যাজলেউড ৪ ওভারে দেন ৪১ রান। আর ১ উইকেট পাওয়া অ্যাডাম জাম্পা ৪ ওভারে দেন ৩৯ রান।

অস্ট্রেলিয়ার মাটিতে ২০১১ সালের পর কোনো ফরম্যাটেই জয় পায়নি কিইউরা। আজ কি পারবে ২০০ রান ডিফেন্ড করে অতীতের ব্যর্থতার রেকর্ড ভেঙে বিজয়ের কেতন উড়াতে?

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102