শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের শঙ্কা মঙ্গলবার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ দেশের বেশিরভাগ এলাকায় বয়ে যাচ্ছে তাপদাহ। প্রচণ্ড গরমে জনজীবন হাঁসফাঁস করছে। এ পরিস্থিতিতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে পরিস্কার হচ্ছে। আগামী মঙ্গলবার ঘণ্টায় প্রায় ৯৩ কিলোমিটার বেগে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে।

শুক্রবার (২১ অক্টোবর) ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

অপরদিকে, আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। আগামী দুই দিনের মধ্যে উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়াসহ দেশে বৃষ্টিপাত শুরু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102