সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

তেতুলিয়া কৃষকলীগের আহ্বায়ক কমিটি গঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২২৮ এই পর্যন্ত দেখেছেন

তেতুলিয়া সংবাদদাতাঃ গত বুধবার (১৮ অক্টোবর) তেতুলিয়া চৌরাস্তা কৃষকলীগের অফিসে তেতুলিয়ায় উপজেলা কৃষকলীগের আলোচনা সভা ও আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

পঞ্চগড় জেলা কৃষকলীগ সভাপতি এ্যাড: আজিজার রহমান আজুর সভাপতিত্বে ও কৃষকলীগ নেতা কবির হোসেনের
উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ সভাপতি আব্দুল লতিফ তারিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকলীগের জেলা সাধারন সম্পাদক মাসুদ করিম, কৃষকলীগের আহ্বায়ক সাবেক চেয়ারম্যন কাজী আনিসুর রহমান, যুগ্ম আহ্বায়ক রিয়াজুল মোল্লা, এমরাত উল্লাহ কৃষকলীগের সদস্য সচিব মো; কবির হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের আব্দুল সুলতান, মো; জুলফিকার আলী জুয়েল, কৃষকলীগ নেতা কামাল হোসেন
আব্দুল মালেক, ফজলুল হক, মোশারফ হোসেন, মো;আব্দুল হানিফ, আবজাল হোসেন,
ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আহসান হাবিব, আব্দুল সামাদ, আতিয়ার রহমান তারা, বকুল হোসেন,আব্দুল হাকিম, আব্দুল বাসেত, মুনসুর আলী, মোছা; সাইফুন নাহার জেসমিন, আব্দুল রাজ্জাক প্রমুখ।

আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতি ক্রমে সাবেক চেয়ারম্যান কাজী আনিসুর রহমানকে কৃষকলীগের আহ্বায়ক এবং মো; কবির হোসেন সদস্য সচিব, এমরাত উল্লাহ ও রিয়াজুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে ৭০ সদস্য বিশিষ্ঠ আহব্বায়ক কমিটি ঘোষনা করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102