বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সুপার টুয়েলভে আয়ারল্যান্ড

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৩১১ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশিবার শিরোপা বিজয়ী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সুপার টুয়েলভে স্থান করে নিয়েছে আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় আইরিশরা।

তিন ম্যাচের দুটিই হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় হয়ে গেলো নিকোলাস পুরানের উইন্ডিজ দল।

শুক্রবার (২১ অক্টোবর) হোবার্টে টস জিতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ডের বিপক্ষে হেরে আসর শুরু করা দলটি মাঝারি সংগ্রহ তোলে। চারে নামা ব্রেন্ডন কিং-এর হার না মানা ৬২ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৪৬ রান তোলে। কিং ৪৮ বলে ছয়টি চার ও এক ছক্কায় ওই রান তোলেন।

এছাড়া ক্যারিবীয়দের হয়ে ওপেনার জনসন চার্লস ১৮ বলে ২৪ রান করেন। তিনে নেমে এভিন লুইস ১৮ বল খেলে ১৩ রান করতে পারেন। অধিনায়ক পুরান ১৩ ও ওডেন স্মিথ ১৯ রান যোগ করেন। জবাব দিতে নেমে আয়ারল্যান্ড উড়ন্ত শুরু করে।

ওপেনিং জুটিতে অধিনায়ক আন্দ্রে বালব্রেইনি ও পল র্স্টালিং ৭.৩ ওভারেই ৭৩ রান যোগ করেন। বালব্রেইনি ২৩ বলে তিনটি করে চার ও ছক্কার শটে ৩৩ রান করেন।

তাদের ওই জুটিতেই বিদায় লেখা হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। বাড়ির পথ এগিয়ে দেন র্স্টালিং। তিনি খলেন ৪৮ বলে ৬৬ রানের ঝকঝকে ইনিংস।

৩২ বছর বয়সী এই ওপেনারের ব্যাট থেকে ছয়টি চার ও দুটি ছক্কা বেরোয়।

তিনে নামা উইকেটরক্ষক লরকান টাকারের সঙ্গে ৭৬ রান যোগ করেন ডানহাতি ওপেনার। টাকার করেন ৩৫ বলে ৪৫ রান। দুটি করে চার ও ছক্কা তোলেন এই ব্যাটার। আয়ারল্যান্ডের হয়ে এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন লেগ স্পিনার গ্যারেথ ডিলানি।

আইরিশ এই অলরাউন্ডার ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন।

অন্য স্পিনার সিমি সিং ২ ওভারে ১১ রান দিয়ে নেন একটি উইকেট। মার্ক এডায়ার উইকেট নিতে না পারলে ৪ ওভারে খরচা করেন ২৬ রান। মূল পর্ব নিশ্চিত হলেও গ্রুপ চ্যাম্পিয়ন নাকি রানার্স আপ তা ঠিক হয়নি আয়ারল্যান্ডের।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102