বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে ফাইভ-জি সংযোগের কাজ চলছে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ২৫৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ভবিষ্যতের শিল্প কারখানা হবে ফাইভ- জি প্রযুক্তি-নির্ভর। শিল্প কারখানা যেমন এই প্রযুক্তির মাধ্যমে চলবে, তেমনি কারখানা থেকে ডিজিটাল পণ্যও উৎপাদন হবে। সভ্যতার মহাসড়ক হচ্ছে ডিজিটাল কানেক্টিভিটি। সেই লক্ষ্যে দেশের সব অর্থনৈতিক অঞ্চল ফাইভ-জি সংযোগের আওতায় আনার কাজ চলছে।রোববার (২০ জুন) বিটিসিএল কল্যাণ তহবিল থেকে রাজধানীতে প্রতিষ্ঠানটিতে কর্মচারীদের সন্তানদের জন্য শিক্ষা অনুদান বিতরণ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে বিটিসিএল কেন্দ্রীয় কার্যালয়ের ১৭২ জন কর্মচারীর সন্তানকে শিক্ষা অনুদান বিতরণ করা হয়।ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, টেলিকম খাতের জন্য ভবিষ্যত সঙ্কটের নাম দক্ষ মানবসম্পদের অভাব। সাধারণ শিক্ষা প্রয়োজনীয় মানব সম্পদ তৈরি করতে পারছে না।কল্যাণ তহবিলের আওতায় শিক্ষাকে গুরুত্ব দেওয়ায় বিটিসিএলের উদ্যোগ সময়োচিত কাজ উল্লেখ করে তিনি বলেন, টেলিকম খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রয়োজনে ভবিষ্যতে এই তহবিল থেকে সহযোগিতার উদ্যোগ নিতে হবে। প্রচলিত শিক্ষার সাথে নতুন প্রযুক্তি সংযুক্তির ব্যবস্থা করতে না পারলে উদ্দেশ্য সফল হবে না। বিটিসিএল পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল শিক্ষা বিস্তারে ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী।ডিজিটাল প্রযুক্তিখাতে বিশেষায়িত জনবলের প্রয়োজনীয়তা তুলে ধরে মোস্তাফা জব্বার আইটি ক্যাডার সার্ভিস থাকা উচিত বলে উল্লেখ করেন। তিনি বিদ্যমান টেলিকম ক্যাডার সার্ভিসের সঙ্গে আইটি সংযুক্ত করে এই সার্ভিসটিকে যুগোপযোগী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এই যুগে প্রযুক্তিতে পিছিয়ে থাকা যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ফলপ্রসূ উদ্যোগ নেয়ার কারণে বিটিসিএল আজ ঘুরে দাঁড়াচ্ছে।ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল মতিন এতে বক্তৃতা করেন। বিটিআরসি চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড.শাহজাহান মাহমুদসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন দফতর ও সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102