বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পদত্যাগ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ২০৪ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস ক্ষমতা গ্রহণের ৪৩ দিনের মাথায় পদত্যাগ করেছেন।

লন্ডনের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার দুপুরে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে জাতির উদ্দেশে ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

লিজ ট্রাসের প্রশাসনের মধ্যে গত কয়েকদিন ধরে নজিরবিহীন তোলপাড় চলছিল। তার নিজ দলের বেশ কিছু এমপি তার পদত্যাগ দাবি করছিলেন।

লিজ ট্রাস প্রধানমন্ত্রী হন মাত্র ছয় সপ্তাহ আগে, কিন্তু তার পর থেকেই তার সরকারের আর্থিক কর্মসূচি নিয়ে তীব্র বিতর্ক-বিবাদ চলছে । এ পর্যন্ত তার দু’জন মন্ত্রী পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীকে অপসারণের আহ্বান জানিয়েছেন তার নিজ দল কনসারভেটিভ পার্টির অন্তত ১৩ জন এমপি।

তার অর্থমন্ত্রী কোয়াজি কোয়ার্টেং আগেই পদত্যাগ করেছেন এবং বুধবার পদত্যাগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান।

ব্রিটেনের রাজনৈতেক ইতিহাসে লিজ ট্রাস সবচেয়ে স্বল্প স্থায়ী প্রধানমন্ত্রী।

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102