রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

নেদারল্যান্ডসের বিপক্ষে শ্রীলঙ্কার জয়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ২৫১ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: সুপার টুয়েলভে যেতে হলে আজকের ম্যাচে নেদারল্যান্ডসকে ১৬ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে নেদারল্যান্ডস ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৪৬ রান।

প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার ইনিংসটাকে একাই টেনেছেন ওপেনার কুশল মেন্ডিস। ৩৬ রানে দুই উইকেট হারানোর পর চারিথ আসালাঙ্কাকে নিয়ে ৬০ রানের জুটি গড়েন মেন্ডিস। ৩৪ বলে হাফ সেঞ্চুরি করা কুশল আরও ১০ বল খেলে বিদায় নেন। ৫টি করে চার ও ছয়ে করেন ৭৯ রান। আসালাঙ্কা ফিরেন ৩০ বলে ৩১ রানের ইনিংস খেলে। চতুর্থ উইকেটে ভানুকা রাজাপাকসে ও কুশল মেন্ডিস যোগ করেন আরো ৩৪ রান। ১৩ বলে ১৯ রান করে বিদায় নেন রাজাপাকসে। ৮ রানের বেশি করতে পারেননি অধিনায়ক দাসুন শানাকা। ফন মিকিরেন ও বাস ডি লিড সর্বোচ্চ দুটি করে উইকেট নেন নেদারল্যান্ডসের পক্ষে।

রান তাড়া করতে নেমে ওপেনার ম্যাক্স ও’ডাউড একাই লড়াই চালিয়ে যান। যোগ্য সঙ্গীর অভাবে জয়ের দুয়ারে গিয়েই থামতে হয়েছে ডাচদের। শেষ পর্যন্ত খেলে তিনি অপরাজিত ছিলেন ৭১ রানে।

বল হাতে ডাচ শিবিরে ধস নামান ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ ওভারে ২৮ রান দিয়ে তিনি নিয়েছেন ৩ উইকেট। আর মাহেশ থিকসানা নিয়েছেন ২ উইকেট।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102