বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

সেনাপ্রধানের সঙ্গে র‍্যাব মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৭২ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

মঙ্গলবার ঢাকা সেনানিবাসস্থ সেনা সদর দপ্তরে তারা কুশল বিনিময় করেন। একই দিন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন র‍্যাবের ডিজি।

গত ৩০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে র‍্যাব প্রধানের দায়িত্ব নেন এম খুরশীদ হোসেন। এর আগে ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে খুরশীদ হোসেনকে র‍্যাব প্রধানের দায়িত্ব দেয় সরকার। সেসময় তিনি পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপির (ক্রাইম অ্যান্ড অপারেশনস) দায়িত্বে ছিলেন।

এম খুরশীদ হোসেনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে। পুলিশে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ তিনি দুইবার পুলিশের সর্বোচ্চ পদক ‘বিপিএম’ এবং একবার ‘পিপিএম’ পেয়েছেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102