সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

পঞ্চগড়ে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় সংবাদদাতাঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে ডোবার পানিতে ডুবে মনি (২) ও মুক্তা (২) নামে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার দেবীডুবা ইউনিয়নের টাকাহারা মধুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত যমজ দুই বোন ওই এলাকার অটোচালক কবির হোসেনের মেয়ে।

নিহতদের চাচা মকবুল হোসেন জানান, মনি ও মুক্তা দুই বোন বাসার আঙিনায় খেলছিল। খেলার একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের সন্ধান না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাদের মরদেহ ডোবায় ভাসতে দেখেন। তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় হাসপাতালের চিকিৎসক ডা. তারিফা আক্তার তামান্না তাদের মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল হোসেন বলেন, দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102