সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

লালপুরে অটোরিকশা চাপায় নিহত ১

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৪৫২ এই পর্যন্ত দেখেছেন

নাটোর সংবাদদাতা: নাটোরের লালপুরে সড়ক দূর্ঘটনায় এক কৃষক নিহত হয়েছে।
রবিবার (২০ জুন) দুপুরে লালপুর উপজেলার গোপালপুর- কলসনগর সড়কের কালুপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায় নিহত আব্দুর রহিম বাদশা (৫৫) উপজেলার কালুপাড়া (এয়ার কলোনি ) গ্রামের মৃত গাদু মালিথার ছেলে।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায, আওয়ামী লীগের প্রবীণ নেতা ও আখচাষী নেতা কমরেড আনছার আলী দুলাল এর বড় ভাই শামসুল হক এর জানাযা ও দাফন সর্ম্পূন করে আব্দুর রহিম বাদশা অটো রিকশা যোগে বাড়ি ফেরার সময় রাস্তায় নামলে অপর দিক থেকে আসা একটি সিএনজি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে গুরুতর ভাবে আহত হন। দুর্ঘটনা স্খল থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ বিষয়ে লালপুর থানার (ওসি) ফজলুর রহমান ঘটনার সত‍্যতা নিশ্চিত করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয় নি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102