বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

বেনজেমার হাতে উঠলো ব্যালন ডি’অর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: উয়েফার পর ২০২২ সালের ব্যালন ডি’অরেও বর্ষসেরা ফুটবলার হয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড করিম বেনজামা। বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবের্ত লেভান্দোভস্কি পেয়েছেন সেরা গোল স্কোরারের ‌‘গার্ড মুলার ট্রফি’। মেয়েদের ফুটবলে এবারও বর্ষসেরা বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার অ্যালেক্সিয়া পুতেলাস। 

প্যারিসের ‘থিয়েটার ডু শাটালেটে’ সোমবার (১৭ অক্টোবর) রাতে জমকালো এক অনুষ্ঠানে ব্যালন ডি’র পুরষ্কার দেয় ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিন। দুর্দান্ত এক মৌসুম কাটানোর স্বীকৃতি হিসেবে গত আগস্টে উয়েফার বর্ষসেরা হওয়া করিম বেঞ্জামার হাতেই ওঠে আরেকটি বর্ষসেরার ট্রফি। সর্বশেষ ফরাসি ফুটবলার হিসেবে ১৯৯৮ সালে ব্যালন ডি’অর জেতা জিনেদিন জিদান তার উত্তরসূরির হাতে পুরষ্কারটি তুলে দেন।  

৩০ জনের প্রাথমিক তালিকায় বায়ার্ন মিউনিখের সেনেগাল ফরোয়ার্ড সাদিও মানে ও ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনেকে পেছনে ফেলে প্রথমবার ব্যালন ডি’অর জিতলেন রিয়াল মাদ্রিদের ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। সাংবাদিকদের ভোটে বিজয়ী হন বেঞ্জামা।

২০২০-২১ মৌসুমে রিয়ালের রেকর্ড ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ জয়ে ১৫ গোল করে আসরের সর্বোচ্চ স্কোরার ছিলেন বেঞ্জামা। একের পর এক ম্যাচে মাদ্রিদ ক্লাবটির রূপকথার প্রত্যাবর্তনে নায়ক এই ফরাসি তারকাই। শেষ ষোলোয় পিএসজি আর কোয়ার্টার ফাইনালে চেলসির বিপক্ষে করেন হ্যাটট্রিক। সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুই লেগ লড়াইয়ের ভাগ্য নির্ধারণী গোলটিও তার ছিলো।

গত মৌসুমে রিয়ালের লা লিগা জয়েও বড়ো অবদান বেঞ্জামার। ২৭ গোল নিয়ে আসরের সর্বোচ্চ এই গোলদাতা ক্লাবের স্প্যানিশ সুপার কাপ জয়ের পথে সেমিফাইনাল ও ফাইনালেও একটি করে গোল করেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে গোল তার ৪৪টি। 

এই সময়ে জাতীয় দলেও ধারাবাহিক পারফরম করেন বেঞ্জামা। গত অক্টোবরে ফ্রান্সের নেশন্স লিগ জয়ে সেমিফাইনাল ও ফাইনালে গোল ছিলো রিয়াল মাদ্রিদ তারকার।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102