শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

রক্তস্নাত স্মৃতির বেদিতে গড়ে উঠুক মানবিক বিশ্ব: জয়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১৭৪ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের রক্তস্নাত স্মৃতির বেদিতে একটি মানবিক বিশ্ব গড়ে উঠুক- এমন আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেন তিনি।

তিনি লিখেছেন, রাসেলের সেই আকুতি ঢাকা পড়ে গেল নরপিশাচের অট্টহাসি আর ব্রাশফায়ারের শব্দে। মাথার খুলি উড়ে গেল, চিরতরে কণ্ঠ থেমে গেল শিশু রাসেলের। মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর, তার পাখির মতো অবুঝ শিশুটির শরীরেও অজস্র বুলেট গেঁথে দিল দেশদ্রোহী ঘাতকচক্র।

তিনি আরও লিখেছেন, পৃথিবীর আর একটি শিশুরও যেন এমন নির্মম মৃত্যু না হয়। নিরাপদে বেড়ে উঠুক দেশের প্রতিটি শিশু। রাসেলের রক্তস্নাত স্মৃতির বেদিতে গড়ে উঠুক একটি মানবিক বিশ্ব।

শিশুদের প্রতি সহিংসতা রোধে প্রতিবছর ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ পালন করা হয়।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102