বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৯১ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: ঢাকায় আসার অনুমতি পাননি বলিউড তারকা নোরা ফাতেহি। সোমবার (১৭ অক্টোবর) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ খালেদ হোসেনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে দেশে বৈদেশিক মুদ্রার মজুদ সুসংহত রাখার লক্ষ্যে উইমেন লিডারশিপ করপোরেশন, ঢাকার ব্যবস্থাপনায় আগামী ১৮ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গ্লোবাল অ্যাচিভারস (নারী উদ্যোক্তা অ্যাওয়োর্ড) অনুষ্ঠানে ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহিকে অংশগ্রহণের অনুমতি প্রদান করা যাচ্ছে না।

কানাডায় জন্ম নেওয়া নোরা ফাতেহি মরোক্কীয় বংশোদ্ভূত। বর্তমানে তিনি বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের অন্যতম। আইটেম গানে নজর কাড়া নোরা ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’ এর মতো জনপ্রিয় সিনেমার গানে নেচেছেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102