রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

অস্ট্রেলিয়ায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন।

রবিবার (১৬ অক্টোবর) দুপুরে ক্যানবেরার পশ্চিমের কপিনস ক্রসিং সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায়।

নিহত ব্যক্তিরা হলেন-সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের শহীদুল ইসলাম (৬১), তার স্ত্রী রাজিয়া সুলতানা (৫৪) ও তাদের ছেলে রনি (২১)। দুর্ঘটনায় শহীদুল ইসলামের আরেক ছেলে আনোয়ার জাহিদ গুরুতর আহত হয়েছেন। তিনি ক্যানবেরা হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন।

দেশটির পুলিশ সূ্ত্র জানায়, গাড়িটি চালাচ্ছিলেন আনোয়ার জাহিদ। কপিনস ক্রসিং সড়কে আরেকটি প্রাইভেট কারের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শহীদুল ইসলাম, রাজিয়া সুলতানা ও তাদের এক ছেলে রনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার কারণ এখনো তদন্ত করছে তারা।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102