সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

উন্নয়নশীল দেশে উত্তরণে সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ: রবার্ট সি. ডিকসন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৫৭ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি. ডিকসন। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন কীভাবে আয়োজন করা হবে, সেটা নির্বাচন কমিশন এবং দলগুলোর সম্মতির বিষয়। তবে নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে সিলেটে ইউকেভিত্তিক ওয়েলকাম স্কিলস ইন্টারন্যাশনাল স্কুল অব হসপিটালিটির উদ্বোধনকালে এ কথা বলেন রবার্ট সি. ডিকসন।

তিনি আরও বলেন, বাংলাদেশ শিক্ষাক্ষেত্র অনেক এগিয়েছে, কিন্তু স্কিলড নির্ভর শিক্ষায় বাংলাদেশকে আরও গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে ব্রিটিশ অনেক কোম্পানি বাংলাদেশকে সহায়তা দিচ্ছে, ভবিষ্যতেও দেবে। দক্ষতাভিত্তিক শিক্ষা কার্যক্রমে ওয়েলকাম স্কিল প্রতিষ্ঠানটিও বাংলাদেশে একটি অনন্য সংযোজন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধান নির্বাহী (সিইও) কুলসুম হোসেন, হেড অব ট্রেনিং গ্যারি ফ্যায়েরেলি, হেড অব রিক্রুটমেন্ট ফাইজাল হোসেন, ভিডিও বার্তায় বক্তব্য দেন স্কুল এক্সিকিউটিভ প্যাট্রন প্রফেসর ডেভিড ফ্রসকিট ও ডেভিড রাসেল।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102