বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে শান্তিপুর্ণভাবে জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ২৪৯ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ সারাদেশের ন্যায় ঠাকুরগাঁও জেলা পরিষদের নির্বাচন ১৭ অক্টোবর (সোমবার) অনুষ্ঠিত হয়েছে সুষ্ঠুভাবে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।

এ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হলেন যারাঃ ঠাকুরগাঁও সদর উপজেলায় সমির দত্ত, বালিয়াডাঙ্গী উপজেলায় শফিকুল ইসলাম, হরিপুর উপজেলায় আনিসুজ্জামন শান্ত, রাণীশংকৈল উপজেলায় স্বপন ও পীরগঞ্জ উপজেলায় মোস্তরাাফিজুর রহমান। মহিলা সদস্য পদে রিপা ও আফসানা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রানীশংকৈল উপজেলা পরিষদ হল রুমে প্রশাসনের কড়া নিরাপত্তায় সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে ভোট চলে দুপুর ২ টা পর্যন্ত।

নির্বাচনে জেলা প্রশাসক মাহাবুবুর রহমান রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করেন।এদিকে নির্বাচন পর্যবেক্ষণ করেন জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির, সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা, থানা অফিসার ইনর্চাজ এস এম জাহিদ ইকবাল ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।

সকাল ৯ টা থেকে শুরু হওয়া ভোটে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে প্রধান নির্বাচন অফিস সিসি ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্র গুলোকে পর্যবেক্ষণ করেছেন।

উল্লেখ্য যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাদেক কুরাইশী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102