রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

ইন্টারপোলের সম্মেলনে যোগ দিতে ভারতে গেলেন আইজিপি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১৯৩ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ৯০তম সাধারণ সম্মেলনে যোগ দিতে ভারত গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আজ সোমবার দুপুরে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। ভারতের নয়াদিল্লিতে  চার দিনব্যাপী (১৮-২১ অক্টোবর ) এই অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশের পুলিশ প্রধান সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ভারতের সিবিআই প্রধানসহ বিভিন্ন দেশের পুলিশ প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।

আইজিপি সম্মেলনে চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। সম্মেলন শেষে প্রতিনিধিদল দেশে ফিরবেন।

পুলিশ সদরদপ্তর জানায়, সম্মেলনে ইন্টারপোলের ১৯৫টি দেশের পুলিশ প্রতিনিধি বর্তমান বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি, আন্তর্জাতিক ও আন্তরাষ্ট্রীয় অপরাধ পর্যবেক্ষণ, সহিংসতা, সন্ত্রাসবাদ, মানি লন্ডারিং, অর্গানাইজড ক্রাইম, সাইবার অপরাধ, ফাইন্যান্সিয়াল ক্রাইম, পর্নোগ্রাফি, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানিসহ নানা অপরাধসংক্রান্ত ডেটা ম্যানেজমেন্ট বিষয়ক নীতিমালা প্রণয়ন, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ করবেন।

এছাড়া সম্মেলনে আন্তরাষ্ট্রীয় অপরাধ শনাক্ত ও দমন, পারস্পরিক সহযোগিতা এবং পুলিশের সক্ষমতা বাড়ানোসহ চলমান ও ভবিষ্যতে উদ্ভূত নানা পরিস্থিতিতে করণীয় সম্পর্কে মতবিনিময় করা হবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102