মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর প্রতি ব্রুনাই সুলতানের শ্রদ্ধা নিবেদন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৪১৯ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সফররত ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বোলকিয়াহ আজ ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।

সুলতান জাদুঘরের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

গতকাল শনিবার দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন ব্রুনাইয়ের সলতান। ঢাকা সফরকালে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ব্রুনাইয়ের সুলতান। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন ব্রুনাইয়ের সুলতানের সঙ্গে বৈঠক করেছেন।

বাংলাদেশে ব্রুনাইয়ের সুলতানের এটাই প্রথম সফর। ঢাকা সফরের প্রথম দিন তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

রোববার বিকেলে সুলতান জাদুঘরে পৌঁছলে বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা তাকে স্বাগত জানান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ব্রুনাইয়ের সুলতান। 

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102