বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

গ্রিস সীমান্ত থেকে নগ্ন ৯২ জন অভিবাসীকে উদ্ধার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

আর্ন্তজাতিক ডেস্ক: তুরস্কের উত্তর সীমান্তের কাছে গ্রিসের পুলিশ নগ্ন অবস্থায় ৯২ জন অবৈধ অভিবাসীর একটি দলকে উদ্ধার করেছে। এদের মধ্যে কয়েকজনকে আহত অবস্থায় পাওয়া গেছে। রোববার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গ্রিস পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার গ্রিস ও তুরস্কেরসীমান্ত চিহ্নিত ইভ্রোস নদীর কাছে অভিবাসীদের পাওয়া যায়। এরা সবাই পুরুষ। অভিবাসীরা তুরস্ক থেকে রাবারের ডিঙ্গিতে নদী পার হয়ে গ্রিক অঞ্চলে প্রবেশ করেছিল

বিবৃতিতে বলা হয়েছে, ‘সীমান্ত পুলিশ সদস্যরা…বস্ত্রবিহীন ৯২ জন অবৈধ অভিবাসীকে খুঁজে পেয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’ কীভাবে এবং কেন পুরুষরা তাদের পোশাক হারিয়েছিল তা স্পষ্ট নয়।

গ্রিক অভিবাসন মন্ত্রী নোটিস মিতারাচি এক টুইটে বলেছেন যে অভিবাসীদের সাথে তুরস্কের আচরণ ‘সভ্যতার জন্য লজ্জাজনক’। এথেন্স আশা করছে আঙ্কারা ঘটনার তদন্ত করবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102