সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :

বিশ্বের ১০ সুন্দরীর তালিকায় দীপিকা, বাকিরা কারা?

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২৪৮ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: বিশ্বের সেরা ১০ সুন্দরী নারীর তালিকায় স্থান পেয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। লন্ডনভিত্তিক প্লাস্টিক সার্জন জুলিয়ান ডি সিলভার বিশেষ কম্পিউটার প্রোগ্রামিংয়ের মতে সেরা সুন্দরীর তালিকায় নবম স্থান পেয়েছেন দীপিকা। আজ রোববার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রাচীন গ্রিসে যে পদ্ধতিতে নারীর সৌন্দর্যের বিচার করা হত, সেই মাপকাঠিতেই বিচার করে জুলিয়ান ডি সিলভার প্রোগ্রামটি। এবার নতুন তালিকায় দশম স্থানে রয়েছেন দক্ষিণ কোরিয়ার মডেল-অভিনেত্রী হোইয়ন জুং। হালে ‘স্কুইড গেম’ নামের সিরিজে কাজ করে রীতিমতো জনপ্রিয় হয়েছেন অভিনেত্রী।

সেরা সুন্দরীদের তালিকায় স্থান পেয়েছেন কিম কারদেশিয়ানও। তিনি রয়েছেন অষ্টম স্থানে। অপরদিকে সপ্তম হয়েছেন সুপার মডেল জর্ডন ডান। তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন জনপ্রিয় গায়িকা টেলর সুইফট। তবে তালিকায় তিনিই একমাত্র গায়িকা নন, আরও অনেকে জায়গা করে নিয়েছেন সেরা দশে। যেমন জনপ্রিয় পপ তারকা আরিয়ানা গ্রান্ড। তার কণ্ঠে মুগ্ধ শ্রোতাদের সংখ্যা অগনিত। পৃথিবীর সেরা সুন্দরীদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন তিনি।

অপরদিকে পপ-তারকা এবং মডেল বিয়ন্সে রয়েছেন চতুর্থ স্থানে। তালিকায় তৃতীয় স্থানে পেয়েছেন সুপার মডেল বেলা হাদিদ। ইতোমধ্যেই সারা পৃথিবীতে মডেল হিসেবে বিপুল জনপ্রিয় তিনি।

জুলিয়ান ডি সিলভার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন অভিনেত্রী জেনডায়া। ‘স্পাইডারম্যান’ থেকে ‘ডিউন’— বহু ছবিতে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছেন। অপরদিকে প্রথম স্থানে রয়েছেন জোডি কামার। ‘কিলিং ইভ’ নামের সিরিজে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন জোডি। কম্পিউটার প্রোগ্রামের মতে, তিনিই পৃথিবীর সেরা সুন্দরী।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102