রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

রীতিমতো নামিবিয়ার লঙ্কাকাণ্ড

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেভারিট হিসেবে মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। টস জিতেই বোলিং নিয়ে দাসুন শানাকার মতামত, আমরা বোলিং নিচ্ছি, উইকেট কেমন দেখতে হবে। উইকেট দেখলেন, হতবাকই হয়তো হলেন। শুরু থেকে নামিবিয়াকে চেপে ধরা দলটির বোলাররা ডেথ ওভারে বিপর্যস্ত।

১০ ওভার শেষে ৩ উইকেটে ৫৯ রান করা নামিবিয়া একেবারে হতভম্ব করে ছাড়লো। ১৫তম ওভারে নামেন জ্যান ফ্রাইলিংক ও জেজে স্মিট। তাদের ব্যাটিং ঝড়ের পর থেকে শ্রীলঙ্কা হারায় খেই, তা বজায় থাকে তাদের ব্যাটিংয়েও। ১৬৩ রানের লক্ষ্যে নেমে ১০৮ রানেই শেষ এশিয়ার সেরা দল, এ যেন রীতিমতো নামিবিয়ার লঙ্কাকাণ্ড।

এশিয়া কাপের চ্যাম্পিয়নরা বিশ্বকাপে এতটাই বিবর্ণ যে ১০০ পার করেই শেষ। ৫৫ রানে জিতে নামিবিয়া চমকে দিলো বিশ্বকাপের প্রথম ম্যাচেই। গতবার এই শ্রীলঙ্কার কাছে প্রথম রাউন্ডে হারার পর নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডকে হারিয়ে নিজেদের প্রথম বিশ্বকাপে পেয়েছিল সুপার টুয়েলভের টিকিট। দ্বিতীয় আসরে তারা লঙ্কানদের হারিয়েই আবারও পরের ধাপে যাওয়ার ইঙ্গিত দিলো শক্তভাবে।

৯৩ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা নামিবিয়া ঘুরে দাঁড়ায় সপ্তম উইকেটে। ইনিংসের শেষ বলে যখন ফ্রাইলিংক রান আউট, তখন স্কোর ১৬৩। ৩৪ বলে তাদের ৭০ রানের জুটি শ্রীলঙ্কাকে এতটাই ভড়কে দিয়েছিল যে, আর মাথা উঁচু করতে পারেনি।

দলের টপ অর্ডারের ব্যাটসম্যানরা ৪০ রানেই বিদায় নেন। কুশল মেন্ডিসকে ডেভিড উইজ প্যাভিলিয়নে পাঠান। বড় আঘাত লাগে চতুর্থ ওভারে, বেন শিকোঙ্গো পরপর দুই উইকেট তুলে নেন। পাওয়ার প্লের পর প্রথম ওভারে ৪০ রানে নেই চতুর্থ উইকেট।

তারপরও ভানুকা রাজাপাকসা ও দাসুন শানাকার ব্যাটে হারানো ছন্দ ফিরে পেতে চেষ্টা করেছিল শ্রীলঙ্কা। ১০ ওভারে রান ৪ উইকেটে ৭২। আর বেশিক্ষণ দাঁড়ালো না তাদের জুটি। ৩৪ রানের জুটি ভাঙার পর হুড়মুড় করে ভেঙে পড়লো ব্যাটিং লাইনের বাকি অংশ।

৪ উইকেটের বিনিময়ে ৭৪ রান করা দলটির ৯২ রানেই নেই ৯ উইকেট। মাহিশ ঠিকশানার ব্যাটে কোনোরকমে একশ পার করে তারা। ১৯তম ওভারের শেষ বলে দুষ্মন্ত চামিরাকে (৮) বিদায় করে শ্রীলঙ্কাকে গুটিয়ে দেন ডেভিড উইজ।

উইজের সঙ্গে সমান দুটি করে উইকেট পান বার্নার্ড স্কল্টজ, বেন শিকোঙ্গো ও জ্যান ফ্রাইলিংক।

৫৫ রানের জয় কোনো অঘটন হতে পারে না। এটা এমন জয় যেখানে প্রবল আত্মবিশ্বাস জড়িয়ে, সাহস মুড়িয়ে, ভালোবাসায় মাখামাখিতে ভরপুর থাকে। তাই তো ধারাষ্যকার হার্শা ভোগলে বলে ওঠেন, ‘যখন একটি আন্ডারডগ দল জিতে যায় তখন অনুভূতিগুলো অমূল্য হয়ে ওঠে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102