রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

ব্রুনাইয়ের সুলতানের সম্মানে রাষ্ট্রপতির নৈশভোজ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২৪৫ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: সফররত ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজাদ্দিন ওয়াদুল্লাহ ও তার সফরসঙ্গীদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে এ আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কয়েকজন সিনিয়র মন্ত্রী এবং রাজনীতিবিদ ভোজ সভায় যোগ দেন। এর আগে বঙ্গভবনের দরবার হলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুলতান বঙ্গভবনে এসে পৌঁছালে রাষ্ট্রপতি হামিদ একটি ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান। রাষ্ট্রপতি, ব্রুনাইয়ের সুলতান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ শিল্পকলা আয়োজিত প্রায় ২৫ মিনিটব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে কয়েকজন মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ এবং উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্রুনাইয়ের সুলতান প্রথমবারের মতো দু’দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার ঢাকায় আসেন। হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।

সুলতান ও তার প্রায় ৪২ জন সফরসঙ্গীকে বহনকারী রাজকীয় ব্রুনাই এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট ২টা ২৪ মিনিটে হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সূত্র: বাসস

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102