মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

খুলনা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

আবুবকর সিদ্দিক, কয়রাঃ আসন্ন খুলনা জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ এর মটর সাইকেল প্রতীকের সমর্থনে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম এর সভাপতিত্বে কয়রা উপজেলা জনপ্রতিনিধিদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (গত ১৫ ই অক্টোবর) উপজেলা  পরিষদের আয়োজনে স্থানীয় মডেল হাই স্কুলে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। 

আগামী ১৭ ই অক্টোবর ২০২২ অনুষ্ঠিত খুলনা জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কয়রা উপজেলা মডেল স্কুলে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যডভোকেট মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ, অধ্যক্ষ শহিদুল ইসলাম মিন্টু, খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তারিক মাহমুদ তারা, ইন্জিনিয়ার মাহবুবুল আলম, রাশেদুল ইসলাম, প্রেমকুমার মন্ডল,জিএম মহাসীন রেজা, বাবু নীশিথ রন্জন মিস্ত্রী, এ্যাডভোকেট সাজ্জাদ আলী।

এ্যাডভোকেট এনাম আহমেদ সহ কয়রা উপজেলার ৭ টি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল মাহমুদ, জিয়াউর রহমান জুয়েল, আলহাজ্ব আব্দুস সামাদ গাজী, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, এসএম বাহারুল ইসলাম, নুরুল ইসলাম, আছের উদ্দীন সহ সংরক্ষিত নারী সদস্যা ও ইউপি সদস্য সহ স্থানীয় আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। 

এসময় বক্তব্য রাখেন প্রতি ইউনিয়ন থেকে একজন করে ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যানগন। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা তাদের ভোটগুলো মটর সাইকেল প্রতীকে দিবেন বলে আশ্বাস প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন জননেতা আলহাজ্ব শেখ হারুনুর রশিদের মটর সাইকেল প্রতীকের বিকল্প নাই।

তিনি আরো বলেন শেখ হারুনুর রশিদ ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে আসছে এবং ৫ বারের খুলনা জেলার সভাপতি সহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ও যিনি জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পালন করেছেন। বর্ষীয়ান এই নেতা শেখ হারুনুর রশিদের মটর সাইকেল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলকে আহ্বান জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102